Bangladesh's # 1 Scooter Destination
স্কুটার কেনার আগে চেকলিস্ট (Scooter Buyer's Checklist)
১. বাজেট নির্ধারণ
শুধু scooter price না, registration, helmet, servicing cost ও ধরতে হবে।
৩. কোন ব্র্যান্ড ভালো?
Brand নির্বাচন করার সময় শুধু design না, service center ও resale value দেখতে হবে।
৫. স্কুটার চালানো শেখা
নতুন rider হলে আগে balance, braking ও traffic control শেখা জরুরি।
স্কুটারের প্রধান পার্টস এবং সেগুলোর কাজ
CVT (অটোমেটিক গিয়ারবক্স): গিয়ার বদলানোর ঝামেলা নেই, এটি নিজে নিজেই গতি অনুযায়ী গিয়ার অ্যাডজাস্ট করে।
ইঞ্জিন (Engine): স্কুটারের মূল চালিকাশক্তি, যা ফুয়েল পুড়িয়ে স্কুটারকে সামনে এগিয়ে নেওয়ার শক্তি জোগায়।
এয়ার ফিল্টার (Air Filter): ইঞ্জিনে বিশুদ্ধ বাতাস সরবরাহ করে এবং ধুলোবালি ঢুকতে বাধা দেয়।
স্পার্ক প্লাগ (Spark Plug): ইঞ্জিনের ভেতরে ফুয়েল পোড়ানোর জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি করে।
শক অ্যাবজরবার/সাসপেনশন (Shock Absorber): রাস্তার যেকোনো ঝাঁকুনি শোষণ করে রাইডকে আরামদায়ক করে।
কার্বুরেটর/এফআই সিস্টেম (Carburetor/FI System): ইঞ্জিনে সঠিক পরিমাপে বাতাস ও ফুয়েলের মিশ্রণ সরবরাহ করে।
নিরাপদ রাইডিংয়ের জন্য আপনাকে যেসব আইন মানতেই হবে
🚦 ১. ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক
বৈধ মোটরসাইকেল/স্কুটার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (শিক্ষানবিশ হলে ‘L’ সাইন লাগাতে হবে)।
১৮ বছরের কম বয়সে মোটরসাইকেল চালানো আইনত নিষিদ্ধ।
লাইসেন্স ছাড়া ধরা পড়লে জরিমানা ও মামলা হতে পারে (BRTA নিয়ম অনুযায়ী)।
🪖 ২. হেলমেট বাধ্যতামূলক
চালক ও পিছনের যাত্রী—দুজনেরই হেলমেট পরা বাধ্যতামূলক।
হেলমেট না পরলে তাৎক্ষণিক জরিমানা।
সেফটি-স্ট্যান্ডার্ড (ভালো মানের) হেলমেট ব্যবহার করা উচিত।
🚫 ৩. কাগজপত্র সাথে রাখা
চেকিং হলে দেখাতে হবে:
রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC)
ফিটনেস (যদি প্রযোজ্য)
ট্যাক্স টোকেন
ইন্স্যুরেন্স
ড্রাইভিং লাইসেন্স
🚦 ৪. ট্রাফিক সিগন্যাল ও রোড সাইন মানা
লাল বাতিতে থামতে হবে।
জেব্রা ক্রসিংয়ে পথচারীকে অগ্রাধিকার দিতে হবে।
উল্টোপথে (Wrong Side) চালানো শাস্তিযোগ্য অপরাধ।
⚠️ ৫. স্পিড লিমিট ও বিপজ্জনক চালনা
নির্ধারিত গতিসীমা মানতে হবে (এলাকা ভেদে ভিন্ন)।
রেসিং, হুইলি করা, স্টান্ট করা—আইনত দণ্ডনীয়।
মোবাইল ফোন ব্যবহার করে চালানো নিষিদ্ধ।
এক স্কুটারে দুইজনের বেশি আরোহী নেওয়া যাবে না।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কঠোরভাবে নিষিদ্ধ।
সাইলেন্সার পরিবর্তন করে অতিরিক্ত শব্দ করা অপরাধ।
শিশুদের নিরাপদে বসানো ও পা ফুটরেস্টে রাখার ব্যবস্থা করতে হবে।
🅿️ ৬. পার্কিং আইন
নির্ধারিত স্থানে পার্ক করতে হবে।
“No Parking” এলাকায় রাখলে জরিমানা/লক করা হতে পারে।
বাইকারদের জন্য সড়ক পরিবহন আইন, ২০১৮ (সম্পূর্ণ গাইড)
বাংলাদেশে একজন বাইক রাইডার (Bike Rider) হিসেবে নিরাপদ থাকার জন্য এবং যেকোনো আইনি ঝামেলা এড়াতে সড়ক পরিবহন আইন, ২০১৮ (Road Transport Act, 2018) এবং ট্রাফিক নিয়মের প্রধান ধারাগুলো জানা অত্যন্ত জরুরি। বিস্তারিত জানার জন্য বাটনে ক্লিক করুন ,আইন ও নিয়মগুলো সহজ ভাষায় দেওয়া হলো।
Scooter নিয়ে Questions & Answers (FAQ)
সাধারণত 110cc বা 125cc স্কুটার নতুন রাইডারদের জন্য সবচেয়ে balanced। এগুলো control করা সহজ এবং mileage ভালো দেয়।
হালকা ও comfortable 110cc–125cc scooter city riding এর জন্য ভালো।
না। Mileage, comfort, braking, service center ও resale value ও গুরুত্বপূর্ণ।
সাধারণত বাইকের তুলনায় scooter এর maintenance সহজ ও কম হয়।
RPM এর পূর্ণরূপ Revolutions Per Minute। সহজভাবে বললে, ইঞ্জিন প্রতি মিনিটে কতবার ঘুরছে সেটা RPM দিয়ে বোঝায়।
Torque হলো scooter এর টান শক্তি। Low RPM এ ভালো torque থাকলে pickup ভালো পাওয়া যায়।
স্কুটার ডক্টর (Scooter Doctor)
স্কুটারের যেকোনো সমস্যায় সঠিক সমাধান পেতে আপনার ঠিকানার কাছাকাছি সেরা মেকানিক ও গ্যারেজের সন্ধান মিলবে এখানেই।
New Rider
স্কুটার রাইডিং সেফটি গিয়ার: ফ্যাশন নয়, এটি আপনার জীবন বাঁচানোর ঢাল!
স্কুটার বাজেট, সিসি, ব্র্যান্ড নির্বাচন করা এবং চালানো শেখা—সবই তো...
Read Moreস্কুটার চালানো শেখা: নতুন রাইডারদের জন্য ব্যালেন্স, ব্রেকিং ও ট্রাফিক কন্ট্রোলের সহজ গাইড!
আপনার বাজেট রেডি, সিসি আর ব্র্যান্ডও ফাইনাল, এমনকি ড্রাইভিং লাইসেন্সের...
Read Moreস্কুটার চালানোর আসল চাবিকাঠি: ড্রাইভিং লাইসেন্স করার সহজ ও সম্পূর্ণ গাইডলাইন!
বাজেট ঠিক করলেন, সিসি নির্ধারণ করলেন, এমনকি পছন্দের ব্র্যান্ডও বেছে...
Read MoreScooter's Care
স্কুটারের টায়ার প্রেসার কত হওয়া উচিত? রাইডিং নিরাপদ রাখার সহজ গাইড
একটি স্কুটার বা স্কুটি রাইড করার সময় আমরা অনেকেই ইঞ্জিন,...
Read Moreসার্ভিসিং গাইড: কতদিন অন্তর স্কুটারের মাস্টার সার্ভিস করা প্রয়োজন?
স্কুটার আমাদের প্রতিদিনের যাতায়াতের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমরা অনেকেই শুধু...
Read Moreটায়ার পাংচার এবং যত্ন: টিউবলেস টায়ারের সুবিধা ও রক্ষণাবেক্ষণ
কটি চমৎকার রাইড মুহূর্তেই মাটি হয়ে যেতে পারে যদি মাঝপথে...
Read MoreSafe Riding
রাস্তায় স্কুটার চালানোর সময় যে ভুলগুলো বিপদ ডেকে আনে ⚠️ || Scooter Riding Mistakes
আজকাল জ্যামের শহরে যাতায়াতের জন্য স্কুটার বা স্কুটি অন্যতম জনপ্রিয়...
Read Moreরাতে Scooter চালানোর সময় ৫টি জরুরি সাবধানতা
রাতে স্কুটার চালানো দিনের বেলার চেয়ে বেশ আলাদা এবং কিছুটা...
Read Moreইমার্জেন্সি হ্যান্ডলিং: রাইডিং অবস্থায় চাকা পাংচার বা ইঞ্জিন বন্ধ হলে যা করবেন
রাস্তায় স্কুটার বা বাইক রাইড করার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেকোনো...
Read MoreSpotlight: ScooterMan
মশিউর রহমান
ফাউন্ডার - ScooterMan BD & Scooter Riders BD
স্কুটার এক্সপার্ট ও রিভিউয়ার
সংক্ষিপ্ত বর্ণনা: বাংলাদেশে স্কুটার কালচারকে জনপ্রিয় করার অন্যতম কারিগর মশিউর রহমান। তিনি কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটরই নন, বরং হাজার হাজার স্কুটার রাইডারের মেন্টর। স্কুটার রাইডার্স বিডি গ্রুপের মাধ্যমে তিনি রাইডারদের এক সুতোয় গেঁথেছেন এবং নিরাপদ রাইডিংয়ের বার্তা ছড়িয়ে দিচ্ছেন।




